Don't Miss
Home / সাহিত্যপাড়া / শরীরে আর্জেন্টিনার পতাকা জড়ালেন মৌ খান
মৌ

শরীরে আর্জেন্টিনার পতাকা জড়ালেন মৌ খান

এমএনএ বিনোদন ডেস্কঃ চলছে কাতার বিশ্বকাপ ফুটবল। আর এই জ্বরে সাধারণ জনগণ থেকে শুরু করে বাদ যাননি শোবিজের তারকারাও। নিজেদের পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন অনেকেই। আর সেই তালিকায় রয়েছে অভিনেত্রী মৌ খানও।

আর্জেন্টিনার ভক্ত এই অভিনেত্রী। শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নিজের ফেসবুকে একটি প্রোফাইল ছবিও দিয়েছেন। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে কথা বলতেই জানালেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালো লাগার কথা।

মৌ বলেন, আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।

বড় পর্দার এই অভিনেত্রী বলছিলেন, সবাই তো জার্সি পরে ছবি তোলে। আমার মনে হচ্ছিল একটু ভিন্নভাবে ছবি তুলব। সেটা কিভাবে? পরে এই পতাকা জড়িয়ে ছবি তুললাম। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে। তারা নানা মতামত আমাকে জানিয়েছে।

মৌ খানকে বেশ অনেক দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। আজ শুক্রবার দেখা গেল মিরপুর এলাকায়। মিরপুরের বিভিন্ন লোকেশনে শফিক আহমেদের বাহাদুরী ছবির শুটিং করছেন তিনি। এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জায়েদ খান।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...