Don't Miss
Home / জাতীয় / মন্ত্রণালয় পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দুই উপদেষ্টা
দপ্তর

মন্ত্রণালয় পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দুই উপদেষ্টা

এমএনএ জাতীয় ডেস্কঃ দপ্তর পেয়েছেন নতুন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। এর মধ্যে সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আর ডা. বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

রোববার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুক ই আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি।

গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা। নতুন দুইজন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা হলো ১৬ জন।

সুপ্রিয় চাকমা সাবেক রাষ্ট্রদূত আর ডা. বিধান রঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...