Don't Miss
Home / জাতীয় / এজাজের বিদায়, ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

এজাজের বিদায়, ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

এমএনএ প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএনসিসির মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এর আগে ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ এজাজ। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সুরাইয়া আখতার জাহান।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুরাইয়া আখতার জাহান বিধি অনুযায়ী কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এর বাইরে তিনি কোনো অতিরিক্ত আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...