Don't Miss
Home / রাজনীতি / ৩য় কর্মদিবসে প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

৩য় কর্মদিবসে প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের পর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ শনিবার প্রথমবার অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস।

শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে দায়িত্ব পালন করেন। সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কুশল বিনিময় করেন তিনি।

পরে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতও করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়েই ডাকটিকিটটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...