Don't Miss
Home / অর্থনীতি / দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, ভরি ২,৬১,০৪১ টাকা,

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, ভরি ২,৬১,০৪১ টাকা,

অর্থনৈতিক প্রতিবেদক

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা, যা আগে ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

এর আগে গত শনিবারও ভরিপ্রতি ৩ হাজার ২৬৫ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনে মোট দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধিই মূলত এই সমন্বয়ের প্রধান কারণ।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী—

  • ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

  • সনাতনি পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

সংগঠনটি আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলকভাবে যুক্ত হবে।

জানুয়ারির শেষ দিক থেকে দেশের বাজারে সোনার দামে অস্থিরতা দেখা যাচ্ছে। একাধিকবার দিনে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে পরে তা কমানোর ঘটনাও ঘটেছে। ২৯ জানুয়ারি ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হলে ভালো মানের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে সোনার দর সমন্বয় করা হয়। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের নিচে নেমে এলে দুই দফায় ভরিপ্রতি মোট ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়। তবে শুক্রবার থেকে আন্তর্জাতিক বাজারে দাম আবার বাড়তে শুরু করে। সর্বশেষ তথ্যানুযায়ী, আউন্সপ্রতি প্রায় ৫৩ ডলার বেড়ে দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৭ ডলার।

গত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা চলছে। গত এক মাসে সামগ্রিকভাবে দাম বেড়েছে ২২ ডলার। আর গত ছয় মাসে মূল্যবৃদ্ধি হয়েছে ১ হাজার ৭৩৪ ডলার।

x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...