এমএনএ প্রতিবেদক
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিত করতে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আসনবিহীন টিকিটধারীরা কোনোভাবেই এসি কামরা বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে পারবেন না।
সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোড-এ অবস্থিত রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঈদযাত্রাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ, টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রীসেবার মান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদযাত্রায় যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি অব্যাহত থাকবে। তবে আসনবিহীন টিকিটধারীরা যাতে কোনোভাবেই এসি কামরা বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারেন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন-এর প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রী প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের নিরাপদে বসার ব্যবস্থা বাড়াতে প্ল্যাটফর্মে নির্ধারিত আসনসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি ও মো. রাজিব আহসান এমপি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক