Don't Miss
Home / প্রশাসন / মার্চ মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকায় অপরিবর্তিত

মার্চ মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকায় অপরিবর্তিত

এমএনএ প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ধারাবাহিকতায় মার্চ মাসেও প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ মূল্য ঘোষণা করে। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

x

Check Also

এক দশক পর ক্ষমতাসীন বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি, নেতৃত্বে পরিবর্তনের আলোচনা

বিশেষ প্রতিবেদন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ এক দশক পর তাদের কেন্দ্রীয় ...