এমএনএ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
তাদের দাবির মধ্যে আরো রয়েছে সব সংসদ সদস্যের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এনসিপির তিন দফা দাবি হলো— সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

