সংসদ প্রতিবেদক
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি তাদেরও শপথ পাঠ করান।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের কারণে হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল আর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে শূন্য হওয়া একটি মন্ত্রী পদে নতুন করে আহমেদ আজম খানকে নিয়োগ দিয়েছে সরকার।
তবে তাকে এখনো কোন দপ্তর দেওয়া হয়নি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

