Don't Miss
Home / আজকের সংবাদ / কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক

কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এনবিআরের পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানো জরুরি এবং এ বিষয়ে রিহ্যাব এনবিআরের কাছে প্রস্তাব দিয়েছে। তিনি মনে করেন, একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক কর ব্যবস্থা দেশের অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করে।

তিনি আরও উল্লেখ করেন, কর প্রশাসনের আধুনিকায়ন ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় বাড়বে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএ-সহ বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা করনীতি সহজীকরণ, বর্তমান ব্যবসা পরিস্থিতির উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে দেশের রাজস্ব আহরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত

x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...