Don't Miss
Home / জাতীয় / কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে: জুবাইদা

কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে: জুবাইদা

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মেয়ে যেন নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যেতে পারে, সে পরিবেশ তৈরিতে রাষ্ট্রব্যবস্থার ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম-এ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় পুনাকের সদস্যদের অভিনন্দন জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে পুনাক বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নারীরা পরিবার, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। নারীদের স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা জরুরি। এ জন্য প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বিপণন সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার মতে, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়লে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং দারিদ্র্য বিমোচন আরও সহজ হবে। অনুষ্ঠানে তিনি অধ্যাপিকা নাসিমা ফেরদৌসী-র দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় আরও বক্তব্য দেন হাসিনা আহমেদ, কানিজ মওলা এবং মিসেস সাবিনা আওলাদ।

x

Check Also

পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন স্থায়ী নয়, ...