Don't Miss
Home / আইন আদালত / হামের টিকা কার্যক্রমে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে হাইকোর্টে রিট

হামের টিকা কার্যক্রমে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক

হামের টিকা সংক্রান্ত কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে অভিযোগ করা হয়, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল একই ইস্যুতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যুর পাশাপাশি বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ব্যারিস্টার আশরাফুল ইসলামের দাবি, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ সাবেক উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...