এমএনএ বিনোদন ডেস্ক : আজ ৩ এপ্রিল, চিত্রনায়ক আলমগীরের শুভ জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
আগে দিনটি ঘিরে বিশেষ পরিকল্পনা থাকলেও এখন আর তেমন থাকে না। পরিবারের মানুষদের সঙ্গেই দিনটি কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন চিরসবুজ এই নায়ক।
আলমগীর বলেন, ‘আগেও আমার জন্মদিন নিয়ে খুব একটা পরিকল্পনা থাকত না; এখনও নেই। এখন পরিবারের বাইরে আর তেমন কোনো পরিকল্পনা থাকে না। মোবাইল ফোনে আর সরাসরি অনেকেই এসে শুভেচ্ছা জানান। এতেই আমি সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় ভালো থাকি, সুস্থ থাকি।’
নায়ক আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আমার জন্মভূমি’। দ্বিতীয় চলচ্চিত্র ‘দস্যুরানী’। এতে তিনি শাবানার সঙ্গে জুটি গড়ে অভিনয় করেন।
আলমগীর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র- ‘চাষীর মেয়ে’, ‘জয় পরাজয়’, ‘হাসি কান্না’, ‘লাভ ইন সিমলা’, ‘জাল থেকে জ্বালা’, ‘শাপমুক্তি’, ‘গুন্ডা’, ‘মাটির মায়া’, ‘মণিহার’, ‘লুকোচুরি’, ‘হীরা’, ‘মমতা’, ‘মনের মানুষ’, ‘রাতের কলি’, ‘মধুমিতা’, ‘হারানো মানিক’, ‘মেহেরবানু’, ‘কন্যাবদল’, ‘কাপুরুষ’, ‘শ্রীমতী ৪২০’, ‘জিঞ্জির’, ‘বদলা’, ‘সাম্পানওয়ালা’, ‘কসাই’, ‘প্রতিজ্ঞা’, ‘লুটেরা’ প্রভৃতি।
এই চিরসবুজ চিত্রনায়কের জন্মদিনে মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

