Don't Miss
Home / হোম স্লাইডার / ১ মে সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ

১ মে সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ

এমএনএ রিপোর্ট : আগামী ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ রবিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, ‘জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ১ মে সোহরাওয়ার্দী ‍উদ্যানে শ্রমিক সমাবেশ হবে। মে দিবসের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।’

রিজভী বলেন, ‘এই সমাবেশের অনুমতি চেয়ে গত ২৭ মার্চ শ্রমিক দল গণপূর্ত অধিদফতরে আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ BNP-Rizvi-2আমাদের বলেছে- পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ করলে তাদের কোনো আপত্তি নেই।’

তিনি আরও জানান, এরপর ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।

বিএনপির এই নেতা বলেন, পুলিশের অনুমতি পাওয়া গেলে আমরা সমাবেশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ সময় তিনি আগের দুটি ধাপের তুলনায় তৃতীয় ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদের পর্যবেক্ষণকে ‘রসিকতা’ বলে আখ্যায়িত করেন।

রিজভী বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার কোনো আগ্রহ এই কমিশনের নেই। সিইসি যা বলছেন এবং করছেন, তা তার চাকরি বাঁচানোর জন্য।’

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে রুহুল কবির রিজভী, মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশীদ, আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাহবুবুল হক নান্নু, শামীমুর রহমান শামীম, কাজী আবুল বাশার, বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...