Don't Miss
Home / আজকের সংবাদ / আবারও টানা দরপতনে পুঁজিবাজার

আবারও টানা দরপতনে পুঁজিবাজার

এমএনএ রিপোর্ট : সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক ও লেনদেন কমেছে উভয় পুঁজিবাজারে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্টের বেশি কমেছে। এ নিয়ে আবারও টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে সূচকের পতন হল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট।

এদিন দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এরমধ্যে ডিএসইতে ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সিএসইতে দরপতন হয়েছে ৬১ শতাংশ কোম্পানির।

DSE-Share-Fallবাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সোমবার ডিএসইতে ৩৩১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৭৭ লাখ টাকা বেশি।

আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩২১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৩ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৮ পয়েন্টে।

আজ সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টি কোম্পানির, দর কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪১ শতাংশ কমে ১৩ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। লেনদেন হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...