Don't Miss
Home / আজকের সংবাদ / ‘বেওয়াচ’র শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা

‘বেওয়াচ’র শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, না তাকে আর শুধু বলিউড অভিনেত্রী বলা যাবে না! কেননা হলিউডেও তো নিজের আসন পাকা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের প্রথম সিনেমা ‘বেওয়াচ’র শুটিং শেষ হয়েছে। উচ্ছ্বসিত নায়িকা নিজেই ইনস্টাগ্রামে তার ভক্তদের জন্য এই সুখবর দিয়েছেন।

১৫ মে সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। হলিউড সুপারস্টার ডুয়াইন জনসন রকের Beowazবিপরীতে অভিনয় দিয়ে হলিউড সিনেমায় অভিষেক হচ্ছে সাবেক এ বিশ্ব সুন্দরীর।

১৫ মে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ‘বেওয়াচ’ সিনেমার শেষ দিনের শুটিংয়ের অনুভূতি শেয়ার করেন। ছবি দেয়া ছাড়াও প্রিয়াঙ্কা হলিউডে তার প্রথম সিনেমা ‘বেওয়াচ’ সিনেমার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এটা বেওয়াচ এর শেষ মুহূর্তের ছবি। অসাধারণ একটি ছবির অসাধারণ সব সদস্য।

উল্লেখ্য, আমেরিকার জনপ্রিয় টিভি শো ‘কোয়ান্টিকা’ দিয়ে হলিউডে প্রথম পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকেই যেন তার বৃহস্পতি তুঙ্গে। বিশ্বজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়েছে তার। কয়েক দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সাক্ষাৎ করেছেন নায়িকা। এছাড়া নিজের ঝুলিতে এই বছর পুরে নিয়েছেন অনেক খেতাব। আর হলিউড নিয়ে ব্যস্ততার কারণে বলিউডের কোনো সিনেমায় অভিনয় করার সুযোগ পাচ্ছেন না।

x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...