Don't Miss
Home / হোম স্লাইডার / ঈদের নতুন নোট পাওয়া যাচ্ছে ব্যাংকে

ঈদের নতুন নোট পাওয়া যাচ্ছে ব্যাংকে

এমএনএ অর্থনীতি রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাড়কৃত প্রায় বিপুল পরিমাণে নতুন নোট এখন বিভিন্ন ব্যাংকে পাওয়া যাচ্ছে। যা প্রায় ৩০ হাজার কোটি টাকা সমপরিমাণ।

আজ বৃহস্পতিবার থেকে ঈদের জন্য নতুন নোট বাজারে ছাড়া হয়েছে, যা ৪ জুলাই পর্যন্ত পাওয়া যাবে।

New-Note-1বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস New-Note-1এবং ২০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নতুন নোট ছাড়া হয়েছে।

তিনি বলেন, দুই ঈদে নতুন নোটের বেশ কদর রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা নতুন টাকার প্রস্তুতি নিয়েছি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, এবার ঈদ উপলক্ষে ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট মজুদ রাখা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ছাড়া হবে।

শুভঙ্কর সাহা জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে এক ব্যক্তি একবার মাত্র নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। কেউ আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।

প্রতিজনকে ১০০টি ৫০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি ২০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি পাঁচ টাকার নোটের একটি বান্ডেল এবং ১০০টি দুই টাকা নোটের একটি বান্ডেল দেয়া হবে বলেও জানান তিন।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...