Don't Miss
Home / আজকের সংবাদ / মুখরোচক সেমাই বরফি

মুখরোচক সেমাই বরফি

এমএনএ ফিচচার ডেস্ক : ঈদের দিনে নাস্তার তালিকায় ঝালের পাশাপাশি মিষ্টি খাবারের থাকে সমান চাহিদা। মুখরোচক সেমাই বরফি পছন্দের তালিকায় থাকা তেমন একটি খাবার। খুব সহজে অসাধারণ স্বাদের এই খাবারটি তৈরি করতে পারেন আপনিও। তাই ঝটপট শিখে নিতে পারেন সেমাই বরফির রেসিপি। আপনাদের জন্য রেসিপিটি পাঠিয়েছেন – রন্ধনশিল্পী মোসাম্মৎ সেলিনা হোসেন।

মুখরোচক বরফি সেমাইপ্রয়োজনীয় উপকরণ সমূহ :

সেমাই আধা প্যাকেট, তরল দুধ ১ লিটার, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, চিনি পরিমানমতো, পেস্তা বা কাজু বাদাম কুচি ইচ্ছামতো, কিশমিশ ৭ থেকে ৮ টি, এলাচ ২ থেকে ৩ টি, দারুচিনি ২ টি।

যেভাবে  তৈরি করবেন :

প্যানে ঘি দিয়ে সেমাই অল্প আঁচে লালচে করে ভাজুন। আরেকটি পাত্রে দুধ, এলাচ, দারুচিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। এবার একটি বাটিতে সামান্য তরল দুধ ও গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে। দুধ ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার ভাজা সেমাই ও কিশমিশ দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট পর পরিমানমতো চিনি দিয়ে নাড়তে হবে। সেমাই হয়ে গেলে দারুচিনি ও এলাচ দিয়ে নামিয়ে আনতে হবে। তারপর সমান ট্রেতে ঢেলে উপরে বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠাণ্ডা করে ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এবার ফ্রিজ থেকে বের করে ইচ্ছামতো শেপে কেটে নিন। ব্যাস হয়ে গেল পছন্দের সেমাই বরফি।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...