Don't Miss
Home / আজকের সংবাদ / এক গাণিতিক সমস্যার সমাধানে ২০০ টেরাবাইট

এক গাণিতিক সমস্যার সমাধানে ২০০ টেরাবাইট

এমএনএ সাইটটেক ডেস্ক : একটি সুপার কম্পিউটারের মাধ্যমে জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। এতে সময় লেগেছে মাত্র ২ দিন। এটি সমাধান করতে কম্পিউটারটির হার্ডডিস্কের ২০০ টেরাবাইট (টিবি) জায়গা লেগেছে। অবাক হচ্ছেন? ২০০ টেরাবাইটসত্যিই ২০০ টেরাবাইট।

এই গাণিতিক সমস্যার নাম বুলিয়ান পিথাগোরান ট্রিপলস প্রবলেম। কম্পিউটারের সহযোগিতায় দশ বছর ধরে এই সমস্যা নিয়ে গবেষণা চলমান ছিল।

৬৮ গিগাবাইটের একটা ফাইলে এই গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। এই ফাইলটি যে কেউ চাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নতুন করে যুক্তি মিলিয়ে দেখা এবং তথ্যগুলো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে এতে। তবে এই ফাইলটি ডাউনলোড করতে সময় লাগবে ৩০ হাজার ঘণ্টা।

কম্পিউটার দিয়ে সমাধান করা সবচেয়ে বড় গাণিতিক সমস্যা এটি। ২০০ টেরাবাইট ফাইলে অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে সবচেয়ে বড় গাণিতিক সমস্যার রেকর্ড গড়েছে এই সমাধানটি। এর আগে যে গাণিতিক সমস্যাটির সমাধান করা হয়েছিল তার সাইজ ছিল মাত্র ১৩ গিগা বাইট।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...