Don't Miss
Home / আজকের সংবাদ / বন্যাকবলিত মানুষের পাশে থাকবে বিএনপি: খালেদা

বন্যাকবলিত মানুষের পাশে থাকবে বিএনপি: খালেদা

এমএনএ রিপোর্ট : দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।

আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত, ফসলি জমি ও ফসলের ব্যাপক Khaleda-Zia-BNPক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। বন্যায় পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজন এবং দুঃখ দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাট-বাজার নদী ভাঙনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এ রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দেবে।

খালেদা জিয়া বলেন, আমি উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Save

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...