Don't Miss
Home / আজকের সংবাদ / ৩৭তম বিসিএস প্রিলিমিনারি ৩০ সেপ্টেম্বর

৩৭তম বিসিএস প্রিলিমিনারি ৩০ সেপ্টেম্বর

এমএনএ রিপোর্ট : ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। সরকারি কর্মকমিশনের (পিএসসি) একাধিক সূত্র মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসসি সূত্র জানায়, সম্প্রতি কমিশনের সভায় ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

আজ মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার BCSএই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ পরীক্ষায় আড়াই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি টেস্টের হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের (www.psc.gov.bd) মাধ্যমে জানানো হবে।

পিএসসি সূত্র জানায়, পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ আনা নিষিদ্ধ থাকবে। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয়সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে। কারও কাছে এগুলো পাওয়া পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

গত ২৯ ফেব্রয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যাতে এক হাজার ২২৬ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত আবেদন করেন প্রার্থীরা। প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট এক হাজার ২২৬ জনকে ৩৭তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...