Don't Miss
Home / আজকের সংবাদ / ঘরে তৈরি করুন পারফেক্ট গার্লিক নান

ঘরে তৈরি করুন পারফেক্ট গার্লিক নান

এমএনএ ফিচার ডেস্ক : গরম গরম নানরুটি আর তার সাথে কাবাব ভাবতেই জিভে জল চলে আসে। নানরুটির সাথে মাংস, সবজি, ডাল, নেহারি সবকিছু খেতে দারুন লাগে। অনেকে ঘরে নানারুটি তৈরি করে থাকেন। গার্লিক নানও অনেকেই ঘরে তৈরি করেন। তবে রেস্টুরেন্টের মত পারফেক্ট গার্লিক নান তৈরি করা হয় না। এবার ঘরে রেস্টুরেন্টে মত পারফেক্ট গার্লিক নান তৈরি করে নিতে পারবেন তাও চুলায়! কীভাবে, আসুন জেনে নেওয়া যাক রেসিপিটি।

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-এর ভোজন বিলাসী পাঠক-পাঠিকাদের জন্য এ রেসিপিটি দিয়েছেন- দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী মোসাম্মৎ সেলিনা হোসেন

প্রয়োজনীয় উপকরণ:

২ কাপ ময়দা, গরম পানি প্রয়োজন অনুযায়ী, ১/২ টেবিল চামচ ইস্ট, ১ টেবিল চামচ চিনি, লবণ স্বাদ অনুযায়ী, ১ টেবিল চামচ তেল, ১/২ কাপ রসুন কুচি, ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি, পরিমান মতো মাখন।

যেভাবে তৈরি করবেন :

প্রথমে গরম পানি প্রায় ৩/৪ কাপ এর সাথে চিনি এবং ইস্ট ভাল করে মিশিয়ে নিন। এটি ১০ মিনিট রেখে দিন। এরপর আরেকটি পাত্রে ময়দা, লবণ এবং ইস্টের মিশ্রণটি মিশিয়ে ফেলুন। এবার মিশ্রণটি খুব ভাল করে মিশিয়ে ডো করে নিন। প্রয়োজন অনুযায়ী পানি মিশান। হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে ডো তৈরি করুন। একটি কাঁচের পাত্রে ডোটি পাতলা কাপড় দিয়ে ঢেকে এক ঘণ্টা রেখে দিন।

এক ঘন্টা পর দেখবেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। আরেকটি পাত্রে ধনেপাতা কুচি এবং রসুন কুচি মিশিয়ে নিন। চুলায় উচ্চ তাপে তাওয়া গরম করতে দিন। এবার ডো থেকে অল্প একটু ময়দা নিয়ে রুটি তৈরি করে নিন। এর উপর রসুন, ধনেপাতা কুচি রুটির উপর দিয়ে বেলে নিন। রুটির অপর পাশে সামান্য পানি দিয়ে বেলে নিন। তারপর রুটি তাওয়াতে দিন। রুটি ফুলে আসলে রুটি সরাসরি আগুনে সেঁকুন। এতে পোড়া পোড়া একটা ভাব আসবে রুটিতে। নানরুটির উপর মাখন ব্রাশ দিয়ে ঘষে নিন। ব্যস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের মজাদার গার্লিক নান।

ট্যাগসমূহ : গরম গরম নানরুটি, পারফেক্ট গার্লিক নান, প্রয়োজনীয় উপকরণ, যেভাবে তৈরি করবেন

Save

Save

Save

Save

Save

x

Check Also

কাল শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৮ হাজার শিক্ষার্থী

এমএনএ প্রতিবেদক আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল ...