Don't Miss
Home / আজকের সংবাদ / রিজভী ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন: খালেদা জিয়া

রিজভী ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন: খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘রিজভী জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন বলে আমি মনে করি।’

অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Khaleda-Zia-5আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই কথা বলেন।

সকালে নাশকতার পাঁচ মামলায় রিজভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবৃতিতে রিজভীর মুক্তি দাবি করে খালেদা জিয়া বলেন, ‘রিজভী একজন আইনজীবী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি।’

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না মন্তব্য করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানবতাবোধও হারিয়ে ফেলেছে। বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

তিনি বলেন, মামলার এজাহারে রুহুল কবির রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তার নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে।

ট্যাগসমূহ : ন্যায়বিচার বঞ্চিত, খালেদা জিয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী, বিএনপি,  জামিন নামঞ্জুর,

 

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...