Don't Miss
Home / আজকের সংবাদ / সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

এমএনএ রিপোর্ট : সরকারি হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে পিএসসির কমিশনের বৈঠকে এ ফল অনুমোদন করা হয়। কিছুক্ষণের মধ্যে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Nurseপিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘এ বছরের ২৮ মার্চ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ ফলাফল প্রকাশ করা হলো। ৫ মাস ৬ দিনের মধ্যে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হলো। আমরা ২৯ কার্যদিবসে ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছি। প্রতিদিন প্রায় ৪০০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ ছিল। এর পাশাপাশি বিসিএসসহ পিএসসির অন্যান্য কার্যক্রমও চলেছে।’

পিএসসি সূত্র জানায়, বিজ্ঞপ্তি হওয়ার পর আবেদন করেছিলেন ২৮ হাজার ৬৩ জন। গত ৩ জুন ছিল প্রাথমিক বাছাই পর্ব পরীক্ষা। এতে ১১ হাজার ৪৩০ জন অংশ নেন। উত্তীর্ণ হন ১১ হাজার ৯৫ জন। তাঁদের মধ্যে থেকে ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ১২৫ জনের ফল স্থগিত আছে।

নিয়োগের সুপারিশ করা নার্সদের মধ্যে ৯৬১ জন বিএসসি নার্স আর বাকিরা ডিপ্লোমা।

সম্প্রতি নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে।

ট্যাগ : নার্স, হাসপাতাল, ফলাফল, নিয়োগ, সিনিয়র স্টাফ
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...