Don't Miss
Home / আজকের সংবাদ / গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক ব্যবসায়ীকে হত্যায় ৫ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।

রায়ে একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদাৎ আলী ওরফে ছাদুর ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৫), একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মোঃ হান্নান ওরফে হান্নু (৩৬), চান মিয়ার ছেলে মোঃ দেলোয়ায়ার হেসেন ওরফে দেলু (৩৬), বাদশা মিয়ার ছেলে মোঃ মনির (৩৩) ও মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৩)।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন একই এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাসুদ ওরফে মাইছ্যা।

Gazipur-Correspodentরায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন দেলু আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, পূর্ব শত্রুতার জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার মাটি সরবরাহের ঠিকাদার ব্যবসায়ী মোঃ আবু সাঈদ (৪২) কে বাড়ি থেকে ২০০৮ সালের ১৭ জুন রাতে ডেকে নেয় আসামিরা।

পরে রাত ১১টার দিকে আসামিরা সবাই মিলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ফেলে রাখে।

খবর পেয়ে পর দিন নিহতের পিতা মোঃ নুরুল ইসলাম ওরফে নুরু মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। ওই দিনই ছেলে হত্যার ঘটনায় একই এলাকার ইয়াকুব, দেলোয়ার, মাসুদ ও হান্নানের নামে ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে জয়বেপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আজহারুল ইসলাম তদন্ত শেষে হত্যায় জড়িত থাকায় ওই চারজন এবং মনির ও ইকবালের বিরুদ্ধে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রবিবার দুপুরে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এড. হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবীর, মোঃ লাবীব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন।

ট্যাগ : কারাদণ্ড, জরিমানা, আদালত, গাজীপুর
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...