Don't Miss
Home / আজকের সংবাদ / গ্রহণযোগ্য নির্বাচনে সরকার আন্তরিক নয়: মির্জা ফখরুল

গ্রহণযোগ্য নির্বাচনে সরকার আন্তরিক নয়: মির্জা ফখরুল

এমএনএ রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সংকট নিরসনে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কিন্তু বর্তমান সরকার যে ধরনের একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটেও আন্তরিক নয়।

আজ শুক্রবার সকালে উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

mirza-fakrulক্ষমতাসীনদের ফ্যাসিস্ট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই সহজ নয়। তবে তিনি আশাবাদী জনগণ একদিন ঘুরে দাঁড়াবে এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তিনি নির্বাচনের জন্য আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান।

ফখরুল বলেন, দেশে জঙ্গিসহ যেসব সংকট চলছে তা কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে কেটে যাবে। বিএনপি সব দলের অংশগ্রহণের একটি সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, সংকট থেকে উত্তরণ হতে হবে। কেননা কেউই চায় না এ দেশ আফগানিস্থান, সিরিয়া, লিবিয়া হোক।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল। যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে শক্ত একটি অবস্থান তৈরি করে নিয়েছিল। কিন্তু এখন দলটির আচরণ দেশ, গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক ব্যবস্থাবিরোধী। জনগণ ঘুরে দাঁড়াবে এবং বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ট্যাগ : গ্রহণযোগ্য, নির্বাচন, সরকার, ফখরুল, আন্তরিক
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...