Don't Miss
Home / হোম স্লাইডার / বরিশালে লঞ্চডুবিতে ১৪ লাশ উদ্ধার, নিখোঁজ ১৩

বরিশালে লঞ্চডুবিতে ১৪ লাশ উদ্ধার, নিখোঁজ ১৩

বরিশাল প্রতিনিধি : বরিশালে বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে এক লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত নারীসহ ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে; এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৩ জন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছেন বলে জানান বানারীপাড়া লঞ্চঘাটের টোল আদায়কারী শাজাহান।

lanchতিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে বানারীপাড়া ইজারাদার লঞ্চঘাট থেকে ১৫ যাত্রী নিয়ে ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি উজিরপুর হাবিবপুর যাচ্ছিল। পথে চাখারের কালীরবাজার এলাকায় পৌঁছে ওই লঞ্চটি কয়েকজন যাত্রী নামিয়ে আরো প্রায় ১০-১৫ জন যাত্রী তুলে যাত্রা শুরু করেন।

পরে লঞ্চটি দাসেরহাট বাজারে গিয়ে সন্ধ্যা নদীর ভাঙনপাড়ে দাঁড়ায়। এসময় যাত্রী নামাতে গিয়ে নদী ভাঙন ও স্রোতের কারণে লঞ্চটি ডুবে যায়। এরপরই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠে আসে। পরে এ ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও ২৫ যাত্রী নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনায় কবলিত লঞ্চটির যাত্রী আলেয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ওই লঞ্চটি প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে ডুবে গেছে। আমি সাঁতরে পাড়ে উঠলেও আমার স্বামী জয়নাল হাওলাদার এখনো নিখোঁজ রয়েছে।

বরিশাল বানারীপাড়া উপজেলা ইউএনও শহিদুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদলও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে।

বানারীপাড়ার ওসি জিয়াউল আহসান জানান, নদী ভাঙন ও প্রচণ্ড স্রোতের কারণে এ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে; এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন। তাৎক্ষণিক নিখোঁজদের পরিচয় জানাতে পারেননি ওসি জিয়াউল।

ট্যাগ : লঞ্চডুবি, বরিশালে, মরদেহ, উদ্ধার, নিখোঁজ, বানারীপাড়া
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...