এমএনএ রিপোর্ট : নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, আজ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আসামিদের মধ্যে আরও আছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপি জোটের ডাকা হরতাল চলাকালে রাজধানীর পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

