Don't Miss
Home / আজকের সংবাদ / আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি : দুদু

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি : দুদু

এমএনএ রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল-বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ স্মরণে জিয়া পরিষদ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

samsuzzaman-duduশামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যাই বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’

এসময় আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলারও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

ট্যাগ : আগামী, জাতীয় নির্বাচনে, অংশ নেবে, বিএনপি, দুদু
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...