Don't Miss
Home / হোম স্লাইডার / শেষ মুহুর্তের প্রচারণায় সরগরম চুয়াডাঙ্গা
শেষ মুহুর্তের প্রচারণায় একজন প্রার্থী।

শেষ মুহুর্তের প্রচারণায় সরগরম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে চুয়াডাঙ্গা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২৮ ডিসেম্বর বুধবার জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১টি চেয়ারম্যান পদে ৪ জন, ৫ সংরক্ষিত সদস্য পদে ২৩ জন ১৩ সদস্য পদে ৫৫ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের অধিকাংশই বড্ড কৌশলী। অনেকে মুখ খুলতে নারাজ।

তবে, পর্যবেক্ষক মহলের মন্তব্য বিএনপি-জামায়াতের প্রার্থী না থাকায় তাদের ভোটগুলো গুছিয়ে যেদিকে যাবে সেদিকেই ফলাফল হতে পারে। কিন্তু, এখন পর্যন্ত তাদের মধ্যে তেমন ঐক্যবদ্ধতার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে না। এ অভিমত স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ১৫ ওয়ার্ডের মধ্যে ৩ নং ওয়ার্ড ও ১৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে, চেয়ারম্যান পদে ও সংরক্ষিত সদস্য পদে ওই দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৪ উপজেলা পরিষদ, ৪ পৌরসভা ও ৪০ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিতে পারবেন। মোট ভোটার সংখ্যা ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০৪ জন এবং নারী ভোটার ১২৪ জন।

সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৯২ জন, ২ নং ওয়ার্ডে ১০৬ জন, ৩ নং ওয়ার্ডে ১১৮ জন, ৪ নং ওয়ার্ডে ১১৯ জন এবং ৫ নং ওয়ার্ডে ৯৩ জন ভোটার রয়েছে।

শেষ মুহুর্তের প্রচারণায় একজন প্রার্থী।

শেষ মুহুর্তের প্রচারণায় একজন প্রার্থী।

১৯ পদে ৮২ প্রার্থী

চেয়ারম্যান ১ পদে ৪ প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু (মোটর সাইকেল), জেলা জাতীয় পার্টির সভাপতি সোহরাব হোসেন (আনারস),  কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ সামসুল আবেদীন খোকন (মোবাইলফোন) এবং সদর উপজেলা পরিষদর সাবেক ভাইস চেয়ারম্যান মামুন অর রশিদ আঙ্গুর (ঘোড়া) প্রতীক পেয়ে নির্বাচনে লড়ছেন।

সংরক্ষিত সদস্য ৫ পদে লড়ছেন ২৩ জন। এরা হলেন- ১ নং ওয়ার্ডে নুরুন্নাহার কাকলিও ফরিদা ইয়াসমিন,

২ নং ওয়ার্ডে রাবেয়া খাতুন, আফরোজা আক্তার শ্রিপ্রা বিশ্বাস, রাশেদা খাতুন, হাসিনা খাতুন ও শাহনাজ পারভিন,

৩ নং ওয়ার্ডে ছাহেরা খাতুন, কাজল রেখা, রশিদা বেগম, পিনজিরা খাতুন, মনিরা খাতুন ও জান্নাতুল ফেরদৌস,

৪ নং ওয়ার্ডে চম্পা খাতুন, তানিয়া বেগম, রাবেয়া খাতুন ও রাশিদা মমতাজ এবং ৫ নং ওয়ার্ডে নিলুফার ইয়াসমিন, ফারহানা আক্তার রিনি, মিতা খাতুন, রাবেয়া খাতুন ও আনোয়ারা খাতুন (ফুটবল)।

সাধারণ সদস্য ১৩ পদে ৫৫ জন লড়ছেন। এরা হলেন- ১ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম সাহান আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ ও আসাদুজ্জামান কবির,

২ নং ওয়ার্ডে আতিয়ার রহমান, বাবুল আক্তার ও মাফলুকাতুর রহমান,

৪ নং ওয়ার্ডে আশরাফুল আলম মাহবুবুর রহমান মোল্লা ও আব্দুল লতিফ সরদার,

৫ নং ওয়ার্ডে আবু মুছা, সমীর কুমার দে, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম ও খন্দকার রেজউয়ান উজ জামান,

৬ নং ওয়ার্ডে তপন কুমার বিশ্বাস, ওয়াজেদ আলী, এএইচএম মোয়াজ্জেম, জয়নাল আবেদীন চৌধুরী ও মনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডে খলিলুর রহমান, আলমগীর হোসেন, আলতাফ হোসেন, শায়েকুর রহমান লিটন  ও হাশেম মাহমুদ,

৮ নং ওয়ার্ডে মহাবুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, ফারুক হোসেন, আসাবুল হক ও আব্দুর রাজ্জাক ফারাজী,

৯ নং ওয়ার্ডে কামাল হোসেন, আব্দুল মান্নান, ইমান আলী, ফারুক হোসেন ও রাকিবুল হাসান,

১০ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম,

১১ নং ওয়ার্ডে শফিউল কবীর ইউসুফ, রাশেদুল ইসলাম, বাবুল হোসেন তরফদার নিশান, রতন আলী, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, রবিউল হোসেন ও রফিকুল আলম রান্টু,

১২ নং ওয়ার্ডে হযরত আলী, জাফর আলী, জাহাঙ্গীর আলম ও নজির আহমেদ,

১৩ নং ওয়ার্ডে মামুন মোল্লা, রুস্তম আলী, আব্দুল হক ও মোসাবুল ইসলাম লিটন,

১৪ নং ওয়ার্ডে শফিকুল আলম ও আশরাফুজ্জামান টিপু।

১৫ কেন্দ্রে ৫২৮ ভোটার

কেন্দ্রগুলো হলো- ১ নং ওয়ার্ডে দৌলতদিয়াড় টেকনিক্যাল স্কুল ও কলেজ নতুন ভবনে চুয়াডাঙ্গা পৌরসভা, আলুকদিয়া ইউনিয়ন ও চিৎলা ইউনিয়নের ৪১ জন ভোটার ভোট দিতে পারবেন।

২ নং ওয়ার্ডে কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শংকরচন্দ্র ইউপি, পদ্ববিলা ইউপি ও মোমিনপুর ইউপির ৩৮ জন ভোটার ভোট দিতে পারবেন।

৩ নং ওয়ার্ডে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মাখালডাঙ্গা ইউপি, নেহালপুর ইউপি ও বেগমপুর ইউপির ১৩ জন ভোট দিতে পারবেন।

৪ নং ওয়ার্ডে খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কুতুবপুর ইউপি, তিতুদহ ইউপি ও গড়াইটুপি ইউপির ২৬ জন ভোটার ভোট দিতে পারবেন।

৫ নং ওয়ার্ডে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আলমডাঙ্গা পৌরসভা, কালিদাসপুর ইউপি ও বেলগাছি ইউপির ৪১ জন ভোটার ভোট দিতে পারবেন।

৬ নং ওয়ার্ডে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ডাউকি ইউপি, জামজামি ইউপি ও খাসকররা ইউপির ৩৯ জন ভোটার ভোট দিতে পারবেন।

৭ নং ওয়ার্ডে ঘোলদাড়ী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নাগদাহ ইউপি, আইলহাঁস ইউপি ও জেহালা ইউপির ৩৯ জন ভোটার ভোট দিতে পারবেন।

৮ নং ওয়ার্ডে হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হারদী ইউপি, কুমারী ইউপি ও ভাংবাড়ীয়া ইউপির ৪০ জন ভোটর ভোট দিতে পারবেন।

৯ নং ওয়ার্ডে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাড়াদী ইউপি, গাংনী ইউপি ও খাদিমপুর ইউপির ৩৯ জন ভোটার ভোট দিতে পারবেন।

১০ নং ওয়ার্ডে  দর্শনা সরকারি কলেজে কেন্দ্রে দর্শনা পৌরসভা, পারকৃঞ্চপুর-মদনা ইউপি ও কুড়ালগাছি ইউপির ৪০ জন ভোটার ভোট দিতে পারবেন।

১১ নং ওয়ার্ডে দামুড়হুদা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে  হাউলী ইউপি, দামুড়হুদা ইউপি ও জুড়ানপুর ইউপির ৪০ জন ভোটার ভোট দিতে পারবেন।

১২ নং ওয়ার্ডে নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কার্পাসডাঙ্গা ইউপি, নতিপোতা ইউপি ও নাটুদহ ইউপির ৩৯ জন ভোটার ভোট দিতে পারবেন।

১৩ নং ওয়ার্ডে জীবননগর বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জীবননগর পৌরসভা, সীমান্ত ইউপি ও বাঁকা ইউপির ৪১ জন ভোটার ভোট দিতে পারবেন।

১৪ নং ওয়ার্ডে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হাসাদহ ইউপি, আন্দুলবাড়ীয় ইউপি ও রায়পুর ইউপির ৩৯ জন ভোটার ভোট দিতে পারবেন।

১৫ নং ওয়ার্ডে মনোহরপুর মাধ্যমিক বিদ্য্যালয় কেন্দ্রে উথলী ইউপি, মনোহরপুর ইউপি ও কেডিকে ইউপির ১৩ জন ভোটার ভোট দিতে পারবেন।

উল্লেখ্য,  ৪ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজ নিজ ভোটার এলাকায় ভোট দিতে পারবেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড ও ১৫ নং ওয়াডে শুধুমাত্র সাধারণ সদস্য পদে ভোট স্থগিত রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। অনুমতি মিললেই পরবর্তিতে ভোটগ্রহণ করা হবে। ভোট শান্তিপূর্ণভাবে গ্রহণে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগ : শেষ, মুহুর্তের, প্রচার, প্রচারণায়, সরগরম, চুয়াডাঙ্গা
x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...