Don't Miss
Home / আজকের সংবাদ / বছর শেষে পুঁজিবাজারে দারুন চাঙ্গাভাব

বছর শেষে পুঁজিবাজারে দারুন চাঙ্গাভাব

এমএনএ অর্থনীতি রিপোর্ট : চলতি বছরের শেষ দু’দিন দারুন চাঙ্গাভাবে কেটেছে দেশের দুই পুঁজিবাজারই। গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। শেয়ারের মূল্য সূচক ও লেনদেন কাঙ্খিতভাবে বেড়েছে।

আজ ছিল চলতি বছরে দেশের পুঁজিবাজারের শেষ দিন। এক বছরে বরাবরের মতোই উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে পুঁজিবাজার। তবে এ বছরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছে, তা বলা যেতেই পারে। এই এক বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪০৭ পয়েন্টের বেশি। বেড়েছে দৈনন্দিন লেনদেনের গতিও।

বিশ্লেষকেরা মনে করছেন, পুঁজিবাজারে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। যখনই সূচক বেশি বেড়েছে, তখনই দরপতন শুরু হয়েছে। তবে চলতি বছরের শেষে পুঁজিবাজার কিছুটা হলেও এই মনস্তাত্ত্বিক বাধা কাটিয়ে উঠতে পেরেছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

share-market-22ফলে এর ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যসূচক ও বাজারমূলধনে। এ ছাড়া বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গতকাল বুধবার ৩২৭টি কোম্পানির ৩৮ কোটি ৪৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭ দশমিক ৯২ পয়েন্টে উন্নীত হয়েছে।

আর আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটির টাকার উপরে ছিল। আগের দিনের চেয়ে প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ বেড়ে এদিন হাতবদল হয়েছে ১০৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের আমানতের সুদের হার কমায় বাজারে তারল্যপ্রবাহ বেড়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে নতুন পুঁজি বাজারে এসেছে।

চলতি বছরে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৫০৩৬ পয়েন্টে। ২০১৫ সালে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪৬২৯ পয়েন্টে। এ বছরে সবচেয়ে বেশি লেনদেনের পরিমাণ ১ হাজার ৪৭৮ কোটি টাকা। গত ২৩ নভেম্বর ডিএসইতে এই পরিমাণ লেনদেন হয়।

বছরের শেষ পাঁচ ছয় মাস সূচকের অবস্থান ভালো ছিল। মূলত ব্যাংক সুদের হার এখন কম হওয়ায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আবার আগ্রহী হচ্ছেন বলে মনে করেন ডিএসইর পরিচালক শাকিল রিজভী। তিনি বলেন, ২০১৬ সালের প্রথম ছয়-সাত মাস সূচকের অবস্থা তেমন ভালো ছিল না। তবে ২০১৫ সালের চেয়ে এবার বছরজুড়েই পুঁজিবাজার বেশ ভালো অবস্থানে ছিল। ব্যাংকে সুদের হার কম থাকায় মানুষ এফডিআর খুলতে উৎসাহী হচ্ছে না। এখন ব্যাংক সুদের চেয়ে ডিভিডেন্ডের হার ভালো। এ ছাড়া বলা যায়, এ বছরে বিনিয়োগকারীদের হতাশা কেটেছে।

ডিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০৮ দশমিক ৪৫ পয়েন্টে উন্নীত হয়েছে। এর মধ্যে share-market-13গতকাল বুধবার দাম বেড়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৩ লাখ ৪১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।

আজ বৃহস্পতিবার লেনদেন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে হাতবদল হয়েছে ৭৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২১ দশমিক ৩২ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

শেয়ারবাজারে চাঙ্গাভাব সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আগামী বছর বাজারের অবস্থা উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান শাকিল রিজভী। তিনি বলেন, ডিএসই ভবন আগামী বছর সরানো হবে। এ ছাড়া ‘ক্লিয়ারিং করপোরেশন’, ‘অটিসি মার্কেট’ ও পুঁজিবাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংযোগ নিয়ে নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে। ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড’ তৈরির আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অফিস স্থানান্তর করবে ডিএসই। রাজধানীর খিলক্ষেত-নিকুঞ্জ এলাকায় ডিএসইর নিজস্ব জমিতে ১৩তলা ভবন তৈরি হচ্ছে।

shareশীর্ষ দশ কোম্পানি : গতকাল বুধবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল : ইফাদ অটোস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সেন্ট্রাল ফার্মা, লংকা-বাংলা ফিন্যান্স, অ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, সিএমসি কামাল, স্কয়ার ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট এবং বেক্সিমকো লিমিটেড।

ডিএসইতে গতকাল বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল : ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল, মোজাফ্ফর হোসেন স্পিনিং, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম-১ আইসিবিএ, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, ইফাদ অটোস, ফু-ওয়াং সিরামিকস, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বিতীয় মিউচুয়াল ফান্ড এবং ইস্টার্ন ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল : মডার্ন ডায়িং, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, স্ট্যান্ডার্ড সিরামিকস, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, তাক্কাফুল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণ স্কিম-২ মিউচুয়াল ফান্ড।

ট্যাগ : বছর, শেষে, শেয়ারবাজারে, দারুন, চাঙ্গাভাব
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...