Don't Miss
Home / সারাদেশ / অপারেশন টোয়াইলাইটের ৫ ভিডিও প্রকাশ

অপারেশন টোয়াইলাইটের ৫ ভিডিও প্রকাশ

এমএনএ রিপোর্ট : সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি দমনে ‘অপারেশন টোয়াইলাইটের’ ৫ ভিডিও চিত্র প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার আইএসপিআরের ওয়েবসাইটে এসব ভিডিও প্রকাশ করা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, আতিয়া মহলের খুব কাছে থাকা কয়েকজন সেনা সদস্যকে পিছিয়ে আসতে বলা হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, আতিয়া ভবনের দিকে বন্দুক তাক করে আছে সেনাসদস্যরা।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এ বাড়িটি গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয়েছে। গত শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর গত শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে।

এরপর বাড়ির ভেতরে আটকে পড়া ৭৮ জনকে উদ্ধার করেন কমান্ডোরা। এই অভিযানের মধ্যেই সন্ধ্যায় কাছেই এক এলাকায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

গতকাল রবিবার বিকালে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান,ওই বাড়িতে অন্তত দুই জঙ্গি মারা পড়েছে এবং ভেতরে আরও জঙ্গি রয়েছে বলে তাদের ধারণা।

তিনি বলেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের কাছে ‘স্মল আর্মস’, এক্সপ্লোসিভ ও আইইডি আছে। তারা সবাই সুইসাইড ভেস্ট পরে আছে। ভবনের বিভিন্ন স্থানে তারা আইইডি পেতে রাখায় পুরো বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে। ফলে অভিযানে সময় লাগছে।





x

Check Also

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে বাড়ছে লোডশেডিং

বিশেষ প্রতিবেদন দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমাতে ...