Don't Miss
Home / আজকের সংবাদ / কেনিয়ায় সেনা অভিযানে ৩১ আল শাবাব জঙ্গি নিহত

কেনিয়ায় সেনা অভিযানে ৩১ আল শাবাব জঙ্গি নিহত

এমএনএ ইনটারন্যাশনাল ডেস্ক : কেনিয়ায় সেনাবাহিনীর অভিযানে সোমালি জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ৩১ জঙ্গি নিহত হয়েছে। কেনীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গতকাল রবিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলের জুব্বাল্যান্ডে জঙ্গিগোষ্ঠীর দুটি ঘাটিতে অভিযান পরিচালনা করা হয়।

দুই দশক ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়ার পুনর্গঠনে আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়ায় কেনিয়ার হাজারো সেনাসদস্য রয়েছে। ২০১১ সালে আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গি গোষ্ঠী কেনিয়ায় একাধিক আক্রমণ করার পরে তাদের নির্মূলে সেনা মোতায়েন করে কেনিয়া।

গতকাল রবিবার বিবৃতিতে বলা হয়, অভিযানে স্থলবাহিনীকে হেলিকপ্টার ও গোলাবারুদ বাহিনী সহায়তা করেছে। আল শাবাব এই অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। অভিযানে ১১টি একে-৪৭ রাইফেল, যোগাযোগ যন্ত্র ও ইউনিফর্ম উদ্ধার করা হয়।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...