Don't Miss
Home / আজকের সংবাদ / মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন ইভানকা

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন ইভানকা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প। তবে এজন্য তিনি কোনো বেতন নেবেন না।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার হোয়াইট হাউজ একথা জানায়।

ইভানকার স্বামী জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্টের সহকারী হিসেবে কাজ করছেন। আবাসন ব্যবসায়ী কুশনারও
কোনো বেতন-ভাতা নিচ্ছেন না।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ‘ইভানকা ট্রাম্প প্রেসিডেন্টের প্রথম কন্যা হিসেবে বাবাকে সহযোগিতার জন্যে নজিরবিহীন এ দায়িত্ব নিতে সম্মত হওয়ায় আমরা আনন্দিত।’

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৫ বছরের ইভানকাকে নিয়মিত হোয়াইট হাউজে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। সেখানে তিনি এরইমধ্যে একটি অফিসও নিয়েছেন।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...