Don't Miss
Home / আজকের সংবাদ / আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলেও আছে : অপু বিশ্বাস

আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলেও আছে : অপু বিশ্বাস

এমএনএ বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাটে হাঁড়ি ভাঙ্গলেন অপু বিশ্বাস। অপু জানিয়েছেন, আমি শাকিবের স্ত্রী, আমাদের একটি ছেলেও আছে।

আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারকৃত এক অনুষ্ঠানে কোলে শিশু সন্তান নিয়ে হাজির হয়ে তিনি এ কথা জানান।

চিত্রনায়ক শাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁদের একটি ছেলেও রয়েছে।

অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকাস্থ গুলশানের বাসায় এই বিয়ে পড়ানো হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় তাঁর নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এত দিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে। বিয়ের কাজী এসেছিলো শাকিবের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে।

ওই বিয়েতে উকিল বাবা ছিলেন একজন প্রযোজক। আর শাকিবের এক চাচাতো ভাই ছিলেন সাক্ষী। অপুর পক্ষে কোনো সাক্ষী ছিল না।

মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন হওয়া বিয়েতে হিন্দু ধর্মাবলম্বী অবন্তী বিশ্বাস অপুর নাম কাবিননামায় ‘অপু ইসলাম খান’ নামে লিপিবদ্ধ করা হয়।

হঠাৎ উধাও হয়ে যাওয়ার ১০ মাস পর ফেরেন অপু বিশ্বাস। তিনি বলেন, এই দীর্ঘ সময়টায় তিনি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তাঁর ছেলের জন্ম হয়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়।

অপু বিশ্বাস এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, শাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন। অনেক ছাড় দিয়েছেন। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি। তাই এবার সব বলছেন।

শাকিব সম্মান করেননি, বরং বারবার ছোট করেছেন বলে অপু বিশ্বাস বলেন। তাঁর ভাষায়, ‘সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।’

একপর্যায়ে অপু বিশ্বাস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব তাঁকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে। তাই তিনি তেমনটা করেছেন। সন্তান হওয়ার সময় শাকিব তাঁর পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।

তিনি আরও জানান, বিয়ের কাবিননামার একটি কপি তাঁর কাছেই ছিল। কিন্তু এ বছরের শুরুর দিকে দুজনের মনোমালিন্য চরমে পৌঁছলে শাকিব জোর করে তাঁর কাছ থেকে কাবিননামা নিয়ে যান।

এ ব্যাপার যোগাযোগ করা হলে শাকিব খান বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেন।

সুদীর্ঘ নয় বছর সংসার জীবনে শাকিব খানের বাবা হওয়া তথা অপু বিশ্বাসের মা হওয়ার কোনো সংবাদ পায়নি মিডিয়া। তবে আজ ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে, এক প্রকার হাটে হাড়ি ভেঙে দেন শাকিবপত্নী অপু। এতদিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের ঔরস জাত সন্তানকে। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেল আব্রাহাম খান জয়ের।

সেসময় অপু বিশ্বাসের সিজারও করা হয়। আর ৩০ লাখ টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে এ সময় এক নাগারে চোখের পানি ফেলতে থাকেন অপু বিশ্বাস।

সূত্র জানায়, সব রকমের সমালোচনার মুখে ছাই দিয়ে আজ দুপুরে নিজের সন্তান নিয়ে এফডিসিতে হাজির হচ্ছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস।

এ বিষয়ে উপস্থিত সিনে সাংবাদিকদেরকে বলেন, ‘এখনই সব বলতে চাচ্ছি না। আজ বিকেল চারটায় এফডিসিতে আসেন, সবই জানতে পারবেন। অনেক গোপন কথাই আজ বলবো।’

তবে অভিনয়ে কবে ফিরছেন? অপু বিশ্বাস বলেন, ‘খুব শিগগিরই ফিরছি, সেটি মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক-প্রযোজকের সঙ্গে যোগাযোগ করিনি। দু-একদিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব। তবে আমার অসমাপ্ত ছবি ‘রাজনীতি’, ‘মাই ডার্লিং’, ‘ভালোবাসা ২০১৬’ ছবিগুলো শেষ করব। এগুলো শেষ করে তারপর নতুন ছবি শুরু করব। ’

তবে সর্বশেষ গত বছরের ১৭ সেপ্টেম্বর অপুর কাছে গিয়েছিলেন শাকিব-এমন দাবি কয়েকটি গণমাধ্যমের। ২০০৭ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে জুঁটি বাঁধেন শাকিব-অপু। এরপর প্রায় ৮ বছরেরও বেশি সময় ধরে জুঁটি হিসেবে ঢালিউডের দর্শকদের মন জয় করে চলছেন।

x

Check Also

দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও পুরোপুরি কমছে না গরম

এমএনএ প্রতিবেদক শনিবার (১৮ এপ্রিল) দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও গরম পুরোপুরি কমছে না। আবহাওয়া ...