Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৫ এপ্রিল ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

ঘর থেকে বেরনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

নিজের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব বেড়ে উঠতে পারে আজ। বাস্তবে বিশ্বাস করবেন নাকি কল্পনায় বিশ্বাস করবেন? তা নিয়েও বিভ্রান্ত থাকবেন। অন্যের থেকে সাহায্য নিলে সেটাও আপনাকে বিভ্রান্ত করবে। পুরোপুরিভাবে কোন কিছুই বিশ্বাস করতে পারবেন না। আপনার উপদেশ ওযুধের মত কাজ করবে। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। ঘর থেকে বেরনোর আগে এবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে? এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বন করার জন্য। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

২০ মার্চ ২৩ টা ৫৯ মিনিটে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।

রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ১৫ এপ্রিল ২০১৭ ইং থেকে ২১ এপ্রিল ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।

আজ ১৫ এপ্রিল। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার । শুভ রং—গাঢ় নীল, ধূসর, বেগুনি। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ওস্তাদ আলী আকবর খান, অভিনেত্রী জুলি ক্রিস্টি, সাংবাদিক সাযযাদ কাদির। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)

শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর: প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল থাকতে পারে। কাজে উদ্যম ও সাহস বাড়বে। এগিয়ে চলুন দৃঢ় পদক্ষেপে। যোগাযোগমূলক কাজে সচেতনতা ও সময়ানুবর্তিতার প্রয়োজন হবে। অন্যথায় ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। মানসিক চাপ কমাতে ধ্যান ও ধর্মীয় কাজে মনোযোগ দিন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটিতে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে। উচ্চ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। প্রেমের জন্য ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ। শুভ দিক পশ্চিম।

বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)

শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য কিছুটা সময় আলাদা করে রাখুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কাউকে প্রবেশ করতে না দিলেই ভালো করবেন। দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরায় সতর্কতার প্রয়োজন হবে। ভ্রমণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। গুরু সান্নিধ্য পেতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

এছাড়াও আপনার জন্য আজকের দিনটিতে কোনও দ্রব্য চুরি বা হারাতে পারে। শরীরের খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেম যোগে বাধা আছে।

মিথুন – Gemini (২২ মে২১ জুন)

শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কারও সঙ্গে সম্পর্ক উন্নয়ণে নেওয়া পদক্ষেপ সফল হতে পারে। ব্যবসায়িক কিংবা অব্যবসায়িক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার চুক্তি হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিকা-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটিতে বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা ভাল হবে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। প্রেমের সম্পর্কে বন্ধুকে নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে। বিবাহ ব্যাপারে কোনো বিশেষ আলোচনা হতে পারে।

কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)

শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন: বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর: মুক্তা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আহার-বিহারে সচেতন থাকুন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপ কিংবা পাইলস সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সাময়িক বোঝাপড়ার অভাব দেখা যেতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

এছাড়াও আপনার আজকের দিনটিতে যুক্তিপূর্ণ কথাতে শত্রু পিছু হাঁটতে পারে। ব্যবসার দিকে ভাল অর্থ আসার যোগ আছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মনো কষ্ট বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কোনো উন্নতির সুযোগ আসবে। প্রেম যোগ শুভ।

সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)

শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মামানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর: চুন্নি ও প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারষ্পরিক সহযোগিতার চুক্তি হতে পারে। আনন্দ বিনোদনে সময় কাটানোর ‍সুযোগ পাবেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন।

এছাড়াও আপনার আজকের দিনটিতে রাস্তা ঘাটে চলাফেরাতে একটু সাবধান থাকা দরকার। চাকরির স্থানে প্রচুর কাজের চাপ বাড়তে পারে। ডাক্তারের খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে।

কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার মানানসই রাশি: বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম  যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আবাসন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কথা দিয়ে কাউকে অপেক্ষা করানো ঠিক হবে না। সময়ানুবর্তী হওয়ার চেষ্টা করুন। দাঁত ও পেটের সমস্যার ক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন।

এছাড়াও আপনার আজকের দিনটিতে বেকারদের জন্য কাজের ভাল খবর আসতে পারে। অর্থ ব্যাপারে চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। প্রেম যোগ মিশ্র। আইনির কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। শুভ দিক দক্ষিণ।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর: হীরা-পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম  যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কম্পিউটার কিংবা ইলেক্ট্রনিক সামগ্রি ব্যবহারে সাময়িক বিড়ম্বনায় পড়তে হতে পারে। যোগাযোগমূলক কাজে আশানুরূপ অগ্রগতির জন্যে লেগে থাকার প্রয়োজন হবে। লেখক ও সংস্কৃতি কর্মীদের ব্যস্ততা বাড়বে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

এছাড়াও আপনার আজকের দিনটিতে প্রেমের ব্যাপারে মনের দিক দিয়ে চাপ বাড়তে পারে। বিবাহের জন্য বাড়িতে কোনো আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে অর্থ ব্যাপারে কোনো চাপ থাকতে পারে। যাত্রা যোগ শুভ।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)

শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: কর্কট এবং মীন। শুভ পাথর:  প্রবাল ও চুন্নি।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পাওনা আদায় হতে পারে। বন্ধু কিংবা আত্মীয়ের সঙ্গে সময় কাটানোর ‍সুযোগ পেতে পারেন। কাজকর্ম উৎসাহ উদ্দীপনা বাড়বে। মনোবাসনা পূর্ণ হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। মাতৃসান্নিধ্য আনন্দদায়ক হবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে।

এছাড়াও আপনার জন্য আজকের দিনটিতে পেটের কোনো সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে। ব্যবসার দিকে কোনো অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। সামান্য কোনো বিবাদ অনেক দূর যেতে হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন: বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম  যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে  বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ অনুভব করবেন। চলাফেরায় একটু সচেতন থাকলে ভালো করবেন। বিশেষ কারও অনুপ্রেরণা চলার পথে আপনাকে আশা জাগাবে। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে। স্বল্প দুরত্বে ঘুরাঘুরি হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।

এছাড়াও আপনার জন্য আজকের দিনটিতে বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার সম্ভাবনা আছে। আত্মীয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। তবে ব্যবসার দিকে কোনো অর্থ সাহায্য ভাল পাবেন। বাড়িতে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য প্রেমের সম্পর্কে ক্ষতির যোগ আছে।

মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

শুভ রং: নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা: ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন: শনি ও বুধবার। মানানসই রাশি: বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: ক্যাটস আই।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে যত্ম নেওয়ার প্রয়োজন হবে। কেউ কেউ পায়ের সমস্যায় সাময়িক ভুগতে পারেন। নতুন কোনো কাজে হাত দেওয়া হতে পারে। অতীত কোনো ভুলের জন্য অনুশোচনা করতে হতে পারে। কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। গৃহে অতিথি আসতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

এছাড়াও আপনার জন্য আজকের দিনটিতে নিজের কোনো আত্মীয়ের জন্য ব্যবসার দিকে ক্ষতি হতে পারে। বাড়িতে কোনো মূল্যবান দ্রব্য চুরি হওয়ার যোগ আছে। দূরে কোনো স্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখা ভাল হবে। মধ্যভাগে ডাক্তারের খরচ বাড়তে পারে। শুভ দিক উত্তর। প্রেম যোগ শুভ।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর: নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে  বড় ভাইবোনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পারিবারিক কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া হতে পারে। পেশাগত কাজে আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। তীর্থ ভ্রমণ শুভ।

এছাড়াও আপনার জন্য আজকের দিনটিতে অংশীদারি কোনো ব্যবসায় ভাল সাফল্য আসতে পারে। প্রেমের সমস্যার জন্য অবসাদ কাজের ক্ষতি করতে পারে। পারিবারিক বিবাদ বাড়ির পরিবেশ গরম করে তুলতে পারে। প্রেমে সফলতা আসতে পারে।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: রক্তমুখী নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সময় খুব একটা অনুকূল নাও যেতে পারে। সুবিধাবাদীদের থেকে সাবধান থাকুন। পেশাক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন হতে পারে। কারও সঙ্গে বিরোধে না জড়ালেই ভালো করবেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

এছাড়াও আপনার জন্য আজকের দিনটিতে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি আনতে পারে। শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে নতুন কোনোকিছু শুরু হতে পারে। স্বামী-স্ত্রী চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। যাত্রা যোগ শুভ।

x

Check Also

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য ...