Don't Miss
Home / আজকের সংবাদ / এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন নেইমার

এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন নেইমার

এমএনএ স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত এল ক্লাসিকোতে খেলতে পারছেন না নেইমার। নিষিদ্ধই থাকছেন। তবে অপেক্ষায় ছিল বার্সেলোনা। তবে ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে কাতালান ক্লাবটির। নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছিল বার্সা। তবে তাতে কোনো সাড়া মেলেনি।

নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালত স্প্যানিশ স্পোর্টস ট্রাইব্যুনালেও আপিল করেছিল বার্সেলোনা। সেখান থেকেও মেলেনি সাড়া। ফলে আজ রবিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন নেইমার।

মালাগার বিপক্ষে স্প্যানিশ লা লিগা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিরস্কার করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে নেইমারকে অতিরিক্ত দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সেই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে আপিল করলে সেখানে হেরে যায় বার্সা। এরপর সিএএস থেকেও ইতিবাচক সাড়া না পাওয়ায় নেইমারকে ছাড়াই এল ক্লাসিকোর দল গঠনের সিদ্ধান্ত নেয় কাতালানরা। এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করেছে বার্সেলোনা।

এক বিবৃতিতে বার্সা জানায়, ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ম্যাচ শুরুর ১২ ঘণ্টারও কম সময় আগে খেলায় মনোযোগ রাখার লক্ষ্যে আমরা নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য দেওয়া ১৯ সদস্যের দলে নেইমারকে রাখেননি বার্সা কোচ লুইস এনরিকে।

বার্সা এর আগে জানিয়েছিল, বার্নাব্যু-যাত্রায় নেইমারও দলের সঙ্গী হবেন। আজ রাতের এল ক্লাসিকোর আগে এ নিয়ে মাঠের বাইরে উত্তাপও ছড়াচ্ছিল খুব। এ নিয়ে আইনের ঘোরপ্যাঁচও ছিল। তবে নিষিদ্ধ নেইমারকে ফেরানোর লড়াইয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে বার্সা। নেইমার এই মুহূর্তে লা লিগায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। লা লিগা কর্তৃপক্ষ এরই মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা বার্সার আবেদন নাকচ করে দিয়েছে। এরপরই নিয়ম অনুযায়ী বার্সা দ্বারস্থ হয়েছে স্পেনের ক্রীড়া আদালতের (টিএডি)।

বার্সার আইনজীবীদের দাবি, পরের শুক্রবার আসার আগপর্যন্ত যদি টিএডি কোনো রায় না দেয়, আইন অনুযায়ী তখন পর্যন্ত নেইমারের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। ফলে এর মধ্যে নেইমারের খেলতে কোনো বাধা নেই। টিএডি রায় না দিলে নেইমার খেলতে পারবেন—এই হিসেব করেই নেইমারকে বার্নাব্যুতে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবছিল বার্সা।

তবে এই সুযোগে নিয়ে বার্সা যদি নেইমারকে খেলিয়ে ফেলত, এতেও দেখা দিত আইনের আরেক জটিলতা। পরে টিএডির রায় বার্সার বিরুদ্ধে গেলে কী হতো? নিষিদ্ধ খেলোয়াড়কে কোনো ম্যাচ খেলানোর ফল হচ্ছে ওই ম্যাচে যে দলই জিতুক না কেন, প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হয় একটা নির্দিষ্ট গোল স্কোরে।

এই আইনের কথা মাথায় রেখেই হয়তো বার্সেলোনা ঝুঁকিটা নিতে চায়নি। নেইমারকে তাই আপাতত এল ক্লাসিকোতে খেলানো হচ্ছে না। তবে বার্সা তাঁকে লিগের পরের ম্যাচে পাওয়ার আশা এখনো ছাড়েনি বলেই মনে হচ্ছে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই ম্যাচে কমে এলেও তো লাভ।

মালাগা ম্যাচের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এমনিতেই নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন নেইমার। অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা হ্রাস করা না হলে ঘরের মাঠে ২৬ এপ্রিল ওসাসুনার বিপক্ষেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো ম্যাচে বার্সার আতিথ্য গ্রহণ করবে বার্সা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...