Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন মু. আশরাফ সিদ্দিকী (বিটু)।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আফসারী খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

ময়মনসিংহের সদর উপজেলার মাসকান্দার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সন্তান আশরাফ সিদ্দিকী বিটু বর্তমানে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পরিচালক হিসেবে কর্মরত। তিনি ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...