Don't Miss
Home / আজকের সংবাদ / রমজানে অফিস নয়টা থেকে সাড়ে তিনটা

রমজানে অফিস নয়টা থেকে সাড়ে তিনটা

এমএনএ রিপোর্ট : প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানে সরকারি অফিস-আদালতের সময় ঠিক করে দিয়েছে সরকার। রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত অফিসের সময় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত মোতাবেক রমজান মাসে সব অফিসে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি। রমজানে ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ অথবা ২৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে পারে।

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...