Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়।

সাধারণত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

গত ডিসেম্বরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে এপ্রিলে চার দিনের ভারত সফর, যেখানে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত হয় ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি।

আগামী ২১ মে রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’- যোগ দিতে সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...