Don't Miss
Home / আজকের সংবাদ / পাহাড়ধসে শতাধিক প্রাণহানির ঘটনায় সংসদে শোক

পাহাড়ধসে শতাধিক প্রাণহানির ঘটনায় সংসদে শোক

এমএনএ রিপোর্ট : চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে ৬ সেনা সদস্যসহ শতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

আজ বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

পাহাড়ধসে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন স্পিকার। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

পাহাড়ধসের পর উদ্ধারকাজ করতে গিয়ে নিহত সেনাসদস্যদের জন্যও শোক প্রকাশ করেছে সংসদ।

এ ছাড়া পাহাড়ধসে আহত ব্যক্তিদের প্রতি জাতীয় সংসদ সমবেদনা জানিয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়েছে।

চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাত ও গতকাল মঙ্গলবার ভোরে পাহাড়ধসে তাঁরা মারা যান। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...