Don't Miss
Home / আজকের সংবাদ / গ্রাহক সেবার সর্বাধুনিক সুবিধা নিয়ে মোহাম্মদী স্টক মার্কেট লিঃ

গ্রাহক সেবার সর্বাধুনিক সুবিধা নিয়ে মোহাম্মদী স্টক মার্কেট লিঃ

এমএনএ অর্থনীতি রিপোর্ট : শুধু মুনাফা নয়, পুঁজিবাজার খাতকে সেবা খাত হিসেবে নিয়ে কাজ করতে হবে। এ চেতনায় বিনিয়োগকারীদের সর্বাধুনিক সুবিধা নিশ্চিত করতে মোহাম্মদী স্টক মার্কেট লিঃ নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররেফ হোসেন।

পুঁজিবাজারের সঙ্গে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়াতে প্রায় বছর খানেক আগে ডিএসইর অনুমোদিত মোবাইল লেনদেন সুবিধা চালু করে মোহাম্মদী স্টক মার্কেট লিঃ। এর ফলে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজে না এসেও ঘরে বসেই শেয়ার লেনদেন করছেন। এছাড়াও এ ব্রোকারেজ হাউজটিতে রয়েছে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরণের সর্বাধুনিক সুবিধা।

যার মধ্যে অন্যতম হলো- মহিলা বিনিয়োগকারীদের জন্য আলাদা ট্রেডিং পয়েন্ট, বড় আকারের মাল্টিমিডিয়া ট্রেডিং স্ক্রীন, টোলিফোনিক ক্রয়-বিক্রয়, অনলাইন তথ্য সেবা, পুঁজিবাজার গবেষণা ও পর্যবেক্ষণ পর্যালোচনা, টি কর্ণার, নামাজের জায়গাসহ মনোমুগ্ধকর পরিবেশ এবং সর্বোচ্চ আতিথেয়তা।

প্রতিষ্ঠানটিতে বিও একাউন্টধারী একাধিক বিনিয়োগকারী গ্রাহক সেবার ব্যাপারে মোহাম্মদী স্টক মার্কেট লিঃ-এর সর্বাধুনিক সুবিধার কথা উল্লেখ করে প্রশংসা করেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...