Don't Miss
Home / আজকের সংবাদ / ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন মাশরাফি-জয়া

‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন মাশরাফি-জয়া

এমএনএ বিনোদন ডেস্ক : কলকাতায় ’সেরা বাঙালি’ পুরস্কার পেলেন বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

অভিনয় ও ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আনন্দবাজার গ্রুপের এই পুরস্কারে ভূষিত হলেন জয়া ও মাশরাফি।

দুজনেই নিজের নিজের জগতের দিকপাল। একজন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরেকজন জয়া আহসান। বাংলাদেশের নামকরা অভিনেত্রী।

মাশরাফির কথা কে না জানেন। শুধু বাংলাদেশ নয়, তাঁর খেলার ভক্ত এপার বাংলা মানে পশ্চিমবঙ্গের জনতাও। মাঠে তিনি নামলেই ঝড় ওঠে বাঙালির মনে। ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে ‘সেরা বাঙালি’ পুরস্কার।

একই বিষয় প্রযোজ্য জয়া আহসানের ক্ষেত্রেও। শুধু বাংলাদেশ নয় তাঁর অভিনয়ের ভক্ত এপার বাংলায়ও। কলকাতায় সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করছেন। কোনও সিনেমায় জয়া আহসান আছেন শুনলে দর্শকরা হল মুখো হচ্ছেন। হাউসফুল হয়ে যাচ্ছে।

পুরস্কার পেয়ে আপ্লুত মাশরাফি বিন মুর্তজা, জয়া আহসান। জানালেন কী করে তাঁরা তিলতিল করে নিজেদের গড়ে তুলেছেন। স্থান করে নিয়েছেন বাঙালির মনে।

কলকাতার দ্য গ্র্যান্ড ওয়েবয় হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর মাশরাফির হাতে সেরা বাঙালির পুরস্কার তুলে দেন ভারতের নারী ক্রিকেট দলের নিয়মিত সদস্য পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।

বাংলাদেশের এই দুই তারকার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরি আরও যারা এ বছর সেরা বাঙালি পুরস্কার পেয়েছন তাদের মধ্যে রয়েছেন– সঙ্গীতে কৌশিকি চক্রবর্তী, নাটকে বিভাস চক্রবর্তী, সাহিত্যে জয় গোস্বামী, বিনোদনে জাদুকর পি সি সরকার (জুনিয়র), বাণিজ্যে কে ডি পাল।

আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান অরূপ রাহা। আর সেরাদের সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা, সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তার হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিত্সহ বিভিন্ন জগতের বিশিষ্টরা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...