Don't Miss
Home / আজকের সংবাদ / তাপপ্রবাহে প্রতিবছর দেড় লাখ মানুষ মারা যাবে ইউরোপে

তাপপ্রবাহে প্রতিবছর দেড় লাখ মানুষ মারা যাবে ইউরোপে

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : চলতি শতকের শেষে ইউরোপ জুড়ে প্রচণ্ড তাপপ্রবাহে প্রতি বছর মারা যাবে দেড় লাখের বেশি মানুষ। এধরনের দুর্যোগে এখন যে পরিমাণ মানুষ মারা যায়, এই সংখ্যা তার পঞ্চাশ গুণ বেশি।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তন ঠেকানোর জন্য যদি কিছু করা না হয়, তাহলে ইউরোপে এরকম চরম বৈরী আবহাওয়াই দেখা যাবে। ৯৯ শতাংশ মানুষই মারা যাবে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে। এরকম দুর্যোগের ধকল সবচেয়ে বেশি যাবে দক্ষিণ ইউরোপের ওপর।

বিশেষজ্ঞরা আরো বলছেন, গবেষণায় প্রাপ্ত এসব তথ্য খুবই উদ্বেগজনক। তবে অনেক বিজ্ঞানীদেরই দাবি, এই গবেষণায় যেসব অনুমান করা হয়েছে সেগুলো অনেক অতিরঞ্জিত বলে মনে হচ্ছে।

ইউরোপীয়ান কমিশন ফর জয়েন্ট রিসার্চ সেন্টার পরিচালিত ওই গবেষণায় বলা হয়, চরম বৈরী আবহাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা এখন বছরে গড়ে তিন হাজার থেকে বেড়ে ২১০০ সাল নাগাদ দেড় লাখে পৌঁছাবে।

এছাড়া ২১০০ সাল নাগাদ ইউরোপে প্রতি তিন জনের দুজন দুর্যোগের শিকার হবে। যেখানে এ শতকের শুরুতে প্রতি বিশ জনে মাত্র একজন এরকম দুর্যোগের শিকার হতো। উপকুলীয় বন্যায়ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বাড়বে।

এই গবেষণায় ইউরোপের ২৮টি দেশে যে সাত ধরনের মারাত্মক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় নেয়া হয় সেগুলো হলো: তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, দাবানল, খরা, বন্য, উপকুলীয় প্লাবন এবং ঝড়।

গবেষকরা ধরে নিয়েছেন যে জলবায়ুর পরিবর্তনের কারণে এ শতকের শেষ নাগাদ বিশ্বের গড় তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। ওই গবেষণায় অংশ নিয়েছেন এমন একজন হচ্ছেন গিওভান্নি ফরযিয়েরি। তিনি বলেন, একুশ শতকের মানুষের জন্য জলবায়ুর পরিবর্তন সবচেয়ে বড় হুমকিগুলোর একটি।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি মোতাবেক গত ৪ আগস্ট যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নোটিশ ইস্যু করার পর ৫ আগস্ট ইউরোপীয় গবেষকরা একটি গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরেন।

ফ্রান্স জলবায়ু সম্মেলনে বিশ্বের দুশোর বেশি দেশ জলবায়ু চুক্তিতে সই করেছে। যে চুক্তির মূল লক্ষ্য হচ্ছে, শিল্প বিপ্লবের আগে বিশ্বের যে গড়তাপমাত্রা ছিল, তার চেয়ে বিশ্বের গড় তাপমাত্রা যেন দুই ডিগ্রীর বেশি না বাড়ে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...