Don't Miss
Home / আজকের সংবাদ / ১০ মিনিটে তৈরি মজাদার ভুনা খিচুড়ি!

১০ মিনিটে তৈরি মজাদার ভুনা খিচুড়ি!

এমএনএ ফিচার ডেস্ক : খিচুড়ি খেতে মন আনচান করছে কিন্তু রান্নাঘরে নষ্ট করার সময় নেই? বিশ্বাস করুন, মাত্র ১০ মিনিটে ম্যাজিকের মত তৈরি করতে পারেন মজাদার ভুনা খিচুড়ি! বাসায় চাল-ডাল আছে তো? তাহলে চলুন, কাজে লেগে পড়ি। এই পরিমাপে তৈরি করলে খিচুড়ি ২ থেকে ৩ জন মানুষ খেতে পারবেন। রেসিপিটি সংগ্রহ করেছেন- মোসাম্মৎ সেলিনা হোসেন

প্রয়োজনীয় উপকরণসমূহঃ
পোলাওর চাল দেড় কাপ
মুগের ও মসুরির ডাল মিলিয়ে হাফ কাপ (মুগের ডাল ভাজা হলে ভালো, না হলেও সমস্যা নেই)
ফুটন্ত পানি ৩ কাপ
মিহি করে কুচানো আদা ও রুসুন মিলিয়ে ১ টেবিল চামচ (বাটা হলেও চলবে)
দুটি মাঝারি সাইজ পিঁয়াজ কুচানো
এলাচ, কিসমিস, তেজপাতা, কাঁচা মরিচ প্রয়োজন মত
লবণ দেড় চা চামচ বা স্বাদ অনুযায়ী
ঘি বা তেল প্রয়োজনমত
হলুদ ও ধনিয়া হাফ চা চামচ করে।

প্রস্তুত প্রণালীঃ
– চাল-ডাল ধুয়ে পানি ঝরতে দিন। ৩ কাপ পানি মেপে এক চুলায় ফুটতে দিন। অপর চুলায় একটি প্রেসার কুকার বসান।
-কুকারে ঘি দিয়ে এলাচ ও তেজপাতার ফোড়ন দিন। এর মাঝে পিঁয়াজ ছেড়ে দিন। ভাজতে থাকুন।
-পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুন দিয়ে দিন। ভাজুন। ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে দিন। হলুদ, ধনিয়া, লবণ, কিসমিস, কাঁচামরিচ দিয়ে ভাজুন।
-সুগন্ধ ছড়ালে ফুটন্ত পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন।
– দেড় থেকে ২ মিনিটের মাঝেই সিটি উঠবে।
-একটি সিটি হলে বন্ধ করে দিন। এভাবেই রেখে দিন ৫/৭ মিনিট।
৭ মিনিট পর কুকারের মুখ খুলে ভালো করে নেড়ে দিলেই তৈরি আপনার ভুনা খিচুড়ি!

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...