Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু আগামীকাল

ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু আগামীকাল

এমএনএ রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু আগামীকাল শুক্রবার থেকে। এবার পাঁচ দিনের আগাম টিকিট বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

মন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারও ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে বিশেষ ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে ঈদপূর্ব আগাম টিকিট বিক্রি শুরু হবে।

মুজিবুল হক আরও জানান, ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। এরপর ১৯, ২০, ২১ ও ২২ আগস্ট যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট পাবেন ঘরমুখো যাত্রীরা। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট, চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...