এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৪ সেপ্টেম্বর ২০১৭, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—সাদা, হালকা সবুজ, বেগুনি। শুভ রত্ন—চায়নিজ জেড, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—জেনারেল ওসমানী, মুস্তাফা মনোয়ার, কথাশিল্পী এডগার রাইস বারোদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে কোনো সামাজিক কাজে আপনি ব্যস্ত হতে পারেন। গ্রামের কোনো সালিশিতে অংশ নেবেন। রাজনৈতিক নেতা কর্মীদের দিনটি ভালো যাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ প্রবল। কোনো খেলাধুলায় অংশ নিতে পারেন। আজ আপনার শুভ রং : সবুজ এবং শুভ সংখ্যা : ২।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে। ভ্রমনের পরিকল্পণা বাস্তবায়ন করতে পারেন। কোনো আধ্যাত্মীক স্থানে ভ্রমনে যেতে পারেন। বিদেশ যাত্রায় সাফল্য আসবে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পরবেন। শিক্ষক ও গুরুজনদের পরামর্শ কাজে লাগতে পারে। আজ আপনার শুভ রং: সাদা এবং শুভ সংখ্যা : ৩।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। দূর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো পুলিশী গ্রেপ্তার বা হয়রাণির আশঙ্কা দেখা যায়। চিকিৎসক ও ঔষধের ব্যবসায় ভালো আয় হতে পারে। হঠাৎ করে কোনো পাওনাদারকে কিছু অর্থ পরিশোধ করতে গিয়ে ঋণগ্রস্ত হতে পারেন। আজ আপনার শুভ রং : কমলা এবং শুভ সংখ্যা : ২।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটি আপনার ভালো যাবে। ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীকের নিয়ে বিদেশে বেড়াতে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজ আপনার শুভ রং : বাদামি এবং শুভ সংখ্যা: ২।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অত্যাধিক পরিশ্রমের কারনে ক্লান্ত হয়ে পড়বেন। কাজের লোকের আচরণে বিরক্ত হতে পারেন। বাহিরে বেড়াতে বের হলে কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে যেতে পারে। কারো সাথে অকারনে ঝগড়া বিবাদ হবার আশঙ্কা প্রবল। অনৈতিক কাজের থেকে নিজেকে শত হাত দূরে রাখুন। অত্যাধিক ব্যয়ের কারনে ঋণে জড়িয়ে যাবেন। আজ আপনার শুভ রং : আকাশি এবং শুভ সংখ্যা : ৩।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে প্রেম ও রোমান্সে সাফল্য পাবেন। আজ কোনো সিনেমা হলে প্রিয়জনের সাথে দেখা করার যোগ। অনেকে আবার আজ ঘর থেকে পালিয়ে যেতে পারেন। সন্তানের সাথে সম্পর্ক পূর্ণ থাকবে। শিল্প কলার সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। সৃজনশীল কাজে সাফল্য লাভ। আজ আপনার শুভ রং : সাদা এবং শুভ সংখ্যা : ২।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটি আপনার ভালো যাবে। প্রত্যাশা পূরণের দিন। মটর সাইকেল ক্রয় করতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনে খুব ভালো লাগবে। গ্রামে যারা ঈদ করতে গেছেন তারা আজ বনভোজনের আয়োজন করতে পারেন। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। মায়ের সাথে নানা বাড়ী যাওয়ার সম্ভাবনা প্রবল। আজ আপনার শুভ রং : কমলা এবং শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটি আপনার ভালো কাটবে। প্রতিবেশীর বাড়ীতে দাওয়াত খেতে যাবেন। ছোট বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। কাজকর্মে চালাক চতুর হতে হবে। প্রকাশক ও সাংবাদিকরা আবার ব্যস্ত হয়ে পড়বেন। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ আপনার শুভ রং : লাল এবং শুভ সংখ্যা : ২।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্য শুভ। আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া কোনো টাকা আদায় করতে পারেন। জীবন সাথীর সাথে কোনো আপ্যায়ণে অংশ নেবার যোগ প্রবল। বিদেশ থেকে কিছু টাকা পেতে পারেন। সঞ্চয়ের সুযোগ আসবে। আজ আপনার শুভ রং : মেরুন এবং শুভ সংখ্যা : ৫।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে আপনার মনোবল বৃদ্ধি পাবে। কোনো খেলাধুলায় অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের নতুন নতুন সুযোগ আসবে। হাটুতে কোনো ব্যাথা পেতে পারেন। রাগ ও জেদ কমাতে হবে। জীবন সাথীর সাথে খারাপ আচরণ করবেন না। ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে তাতে ক্ষতি হতে পারে। আজ আপনার শুভ রং : সবুজ এবং শুভ সংখ্যা : ৫।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে দূরে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। বাড়ীতে বহু আত্মীয় সমাগমের কারনে ব্যয় কিছুটা বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে না। ভুলবুঝাবুঝির কারনে কিছু অর্থ নষ্ট হতে পারে। মেলায় যাওয়ার যোগ রয়েছে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। আজ আপনার
শুভ রং : সাদা এবং শুভ সংখ্যা : ১।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে বড় ভাই বোনের আশীর্বাদ পাবেন। কিছু টাকা উপহার স্বরুপ আসতে পারে। বন্ধুদের সাথে কোথাও নৌ-ভ্রমনের পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীরা আজ ভালো আয়ের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে তরিতরকারী ও মসলার ব্যবসায় ভালো আয় হবে। আজ আপনার শুভ রং : কমলা এবং শুভ সংখ্যা : ৩।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

