Don't Miss
Home / আজকের সংবাদ / ‘বাবা’র এক পেঁপের দাম ৫ হাজার রুপি!

‘বাবা’র এক পেঁপের দাম ৫ হাজার রুপি!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বাবা’র পেঁপে বলে কথা! তাই তো এক পেঁপের দাম ৫ হাজার রুপি! বেগুনের দামও কিছু কম নয়। আকার অনুযায়ী কখনও তা ১ হাজার রুপি তো কখনও ১০ হাজার। অবিশ্বাস্য হলেও সত্যি!

এমনটা বোধহয় ‘বাবা’র ডেরাতেই সম্ভব! আরও সম্ভব,যখন সেই সব্জির ক্রেতাও মিলে যায় অতি সহজেই। স্বয়ং ‘বাবা’ রাম রহিমই সে সব্জি বিক্রি করেছিলেন ভক্তদের কাছে। ডেরা সচ্চা সৌদার ভক্তদের কাছে তিনি যেন স্বয়ং ঈশ্বরের অবতার!

অথচ তার বিরুদ্ধেই রয়েছে সাংবাদিককে খুন করানো,ভক্তদের নির্বীজকরণের মতো একাধিক অভিযোগ। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের জেল হয়েছে ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংহের।

হরিয়ানার সিরসায় ৮০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ‘বাবা’র ডেরা। তাতে কী নেই?

শপিং মল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা থেকে শুরু করে অত্যাধুনিক সমস্ত রকমের সুযোগ-সুবিধাই রয়েছে ডেরার ঘাঁটিতে। পাশাপাশি রয়েছে ডেরা সচ্চা সৌদার নিজস্ব কৃষিজমি। সেখানেই বিভিন্ন ধরনের শাক-সব্জির চাষবাস করা হয়। ভক্তদের কাছেই তা এমন চড়া দামেই বিক্রি করতেন রাম রহিম।

এক ভক্ত জানিয়েছেন, এক বার হাতেগোনা কয়েকটি মটরশুঁটি ও মরিচ বিক্রি হয়েছিল ১ হাজার রুপি! এক বার তো দু’টি টোম্যাটো বিকিয়েছিল ২ হাজার রুপি।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...