Don't Miss
Home / আজকের সংবাদ / হাল ফ্যাশনে বাহারি গাউন-সালোয়ার

হাল ফ্যাশনে বাহারি গাউন-সালোয়ার

এমএনএ ফিচার ডেস্ক : সময়ের ব্যবধানে কামিজের ডিজাইনে এসেছে নানা পরিবর্তন। ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। হাল ফ্যাশনে এসেছে বাহারি গাউন-সালোয়ার। এই গাউন-সালোয়ারের ঠিক আগের ফ্যাশনটি ছিলো আনারকলি। গাউন-সালোয়ারকে আনারকলি সালোয়ারের একটু উন্নত ভার্সন বলা যেতে পারে। যদিও আনারকলি-সালোয়ারের নিজস্ব সৌন্দর্য আছে।

বর্তমানে মেয়েদের হাল ফ্যাশনে যে স্টাইলিশ পোশাক গাউন-সালোয়ার বাজারে এসেছে তা নিয়েই এমএনএ -এর পাঠিকাদের জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন- সেলিনা শেলী

গাউন যেমন মাটি অবধি হয় ঠিক তেমনি এই পোশাকটির ফ্রিল মাটি অবধি অর্থাৎ পায়ের পাতা অবধি হয়। দেখতে গাউনের মতো দেখায়। তাই এটিকে গাউন- সালোয়ার বলা হয়। গাউন আর সালোওয়ারের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি হয়েছে এই চমৎকার সুন্দর পোশাকটি।

এই ধরনের পোশাকের ফ্রিল পায়ের পাতা অবধি হয়। উপরের অংশ টাইট হয় আর নীচের অংশ অর্থাৎ কোমরের কাছ থেকে ঘাগড়ার মতো ছড়িয়ে থাকে। এই পোশাকটি সাধারণত বেশ ভারী ধরনের হয়ে থাকে। সালোয়ারের ক্ষেত্রে চুড়িদার পা হয়। গাউন-সালোয়ার সাধারণত বেশ জমকালো হয় তাই এটি যেকোনো অনুষ্ঠানে পড়লে খুব ভালো দেখাবে।

সাজের ক্ষেত্রে পরিপাটি ভাবে সাজ কখনো সম্পূর্ণ হতে পারেনা তার সাথে মানানসই গয়না ছাড়া। আর এই গাউন-সালোয়ারের সাথে কস্টিউম জুয়েলারি বা মাল্টিকালারের পাথরের গয়না সবচেয়ে ভালো মানায়।

গাউন সালোয়ারে যেহেতু অনেক ভারী ডিজাইন করা থাকে তাই খুব ভালো হবে যদি শুধু কানে ভারী পাথরের গয়না পরা যায়। তাহলেই সাজটা সব থেকে বেশি ভালো লাগবে। গলায় খুব সরু একটা চেইন পড়া যেতে পারে। যদি ফুল হাতা হয় গাউন-সালোয়ার তাহলে কোনকিছু না পড়াই ভালো। যদি ছোট হাতার হয় গাউন-সালোয়ার তবে হাতে একটা ব্যাঙ্গেল পড়লে ভালো লাগবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...