Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রদবদল

ঢাকার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রদবদল

এমএনএ রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা, কদমতলী ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

ডিএমপি সদরদপ্তর থেকে গতকাল রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

রমনা থানার ওসি মশিউর রহমানকে কদমতলী থানায়, কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে বাড্ডা থানায় এবং বাড্ডা থানার ওসি আব্দুল জলিলকে রমনা থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির একজন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের ওই তিন কর্মকর্তা এরইমধ্যে এসব থানায় দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এজন্যই তাদের রদবদল করা হয়েছে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...